খালেদার কার্যালয় থেকে বের হয়েই ছয় নারী আইনজীবী আটক
নিজস্ব প্রতিবেদক
গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হওয়ার সময় ছয়জন নারী আইনজীবীকে আটক করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের আটক করা হয়। আটক আইনজীবীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।