বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল বুধবার সন্ধ্যায় বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। গুলশানে খালেদা জিয়ার বাসভবনে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এক ঘণ্টার এ বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিনও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।