সংক্ষেপ

খালেদা জিয়া-কানাডা হাইকমিশনার সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনো ইট পিয়েরে ল্যারামি। বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। বিএনপির একটি সূত্র বলেছে, কানাডার হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন সম্পর্কে বিএনপির ভাবনা এবং দলটির নির্বাচনকালীন সহায়ক সরকারের সম্ভাব্য রূপরেখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক