খিলগাঁওয়ে স্কুলছাত্র খুন

রাজধানীর খিলগাঁওয়ে গতকাল মঙ্গলবার রাতে শহীদুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।টাকাসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় শহীদুলের বন্ধুসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে ইমরান ও রায়হান নামের দুজন গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শহীদুলকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।