বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মকবুল আহমদের স্ত্রী খুরশীদ জাহান (৯২) গত মঙ্গলবার বেলা তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয় এবং গতকাল শুক্রবার বাদ আসর তাঁর নিজ
বাড়ি ৪৫/২ আর কে মিশন রোড, ঢাকায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মরহুমা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ব্রাদার্স ইউনিয়নের সাবেক ফুটবলার সহিদউদ্দিন আহমেদ সেলিমের বড় বোন। বিজ্ঞপ্তি।