খুলনায় হলো আবৃত্তি উৎসব

‘আবৃত্তি ছন্দে মুক্ত কণ্ঠে রচি আনন্দগান’ স্লোগান সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হলো আবৃত্তি উৎসব–২০১৭। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের শহীদ হাদিস পার্কে এ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়। খুলনার প্রতিনিধি সংস্কৃতি সংস্থা এ উৎসবের আয়োজন করে।
উৎসব আয়োজনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংস্কৃতি সংস্থার প্রতিনিধি প্রধান হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিকার মো. আহকাম উল্লাহ্।