খেলাফত মজলিসের চারজন গ্রেপ্তার

রাজধানীর বিজয়নগরে গতকাল বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে চারদলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন: ঢাকা মহানগর সভাপতি নোমান মাযহারি, সেক্রেটারি মিজানুর রহমান, ছাত্র মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কামরুল হাসান ও উত্তর শাখার সেক্রেটারি আবুল বাশার।