খোন্দকার দেলোয়ার অসুস্থ, হাসপাতালে ভর্তি

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তাঁকে লাইফ-সাপোর্ট দিয়ে আইসিইউকে রাখা হয়েছে।দলীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। খবর ইউএনবির।