মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, গজারিয়া উপজেলা ছাত্রদলের সহসভাপতি ও লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা দুলাল সরকার (৩২) ও তাঁর বন্ধু সাতকাহনিয়া গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া (৩১)।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গতকাল মঙ্গলবার রাত ১০টায় বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুলাল ও মোশারফ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক তাঁদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল নিহত হন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোশারফ মারা যান।