জাতীয় শিশুভিত্তিক সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) কর্তৃক কুড়িগ্রাম জেলা সরকারি গণগ্রন্থাগারে গতকাল সোমবার নিউজ বক্স বসানো হয়েছে। জেলা শিশু একাডেমী কর্তৃক প্রকাশিত শিশুতোষ নিউজলেটার কুড়িগ্রাম শিশুকণ্ঠ-এ লেখা পাঠানো এবং শিশুদের বিভিন্ন সমস্যা লিখিতভাবে তুলে ধরার জন্য এই নিউজ বক্সটি স্থাপন করা হলো। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমীর সংগঠক এস এম আবু বকর, জেলা গণগ্রন্থাগারের কনিষ্ঠ গ্রন্থাগারিক শহিদুল হক, জেলা এনসিটিএফের সভাপতি নুরন্নবী প্রমুখ।