ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সিংহড়া গ্রামের ছয়টি স্থানে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি হয়েছে। এর মধ্যে সিংহড়া উচ্চবিদ্যালয় থেকে একটি ল্যাপটপ, মো. জামিলের ঘর থেকে একটি মোটরসাইকেল, স্বপনের স্বর্ণের দোকান থেকে সাত ভরি রুপা ও প্রায় আধা ভরি স্বর্ণ, নাইমের মুদি দোকান থেকে ২৫ হাজার টাকার মালামাল, বিপুল ও শিপনের দোকান থেকে ১৫ হাজার টাকার মালামাল চুরি হয়। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি