গণজাগরণ মঞ্চের সমাবেশ স্থগিত

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে শাহবাগের গণজাগরণ মঞ্চের আজ শুক্রবারের সমাবেশ স্থগিত করা হয়েছে। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ইমরান এইচ সরকার ও বাপ্পাদিত্য বসু বিষয়টি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান।