গাজীপুরের শ্রীপুরে ছিনতাইকারী সন্দেহে ছয়জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।গত শুক্রবার রাতে শ্রীপুরের মিটালু এলাকায় ছয়জন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে এলাকাবাসী তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় অসংলগ্ন কথাবার্তা বললে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ত্রিশালের আমিনুল ইসলাম, কাশেম মিয়া, শিবির হোসেন, গফরগাঁওয়ের রতন মিয়া, শ্রীপুরের পাঠানটেক গ্রামের সাখাওয়াত হোসেন ও কবির হোসেন। শ্রীপুর মডেল থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুর প্রতিনিধি