গণফোরামের সভায় দেশে সুস্থ রাজনীতি ফিরিয়ে আনার আহ্বান

গণফোরামের নেতারা দেশে সুস্থ রাজনীতির ধারা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেছেন, কালো টাকা, সন্ত্রাস ও দুর্নীতিগ্রস্তরা হলো রুগ্ণ রাজনীতির উপসর্গ। গতকাল শনিবার নগরের জে এম সেন হলে গণফোরামের চট্টগ্রাম নগর শাখার যৌথ প্রতিনিধি সভায় বক্তারা এ কথা বলেন।গণফোরামের চট্টগ্রাম মহানগর সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পংকজ ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মফিজুল ইসলাম খান ও সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তাক আহমেদ। এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম (উত্তর) জেলার সভাপতি এ কে এম এমদাদুল ইসলাম, নগর কমিটির সাধারণ সম্পাদক জানে আলম ও রতন ব্যানার্জী।