আগামী পয়লা বৈশাখের আগেই সব গণমাধ্যম প্রতিষ্ঠানে বৈশাখী ভাতা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা। এই দুই ইউনিয়নের পক্ষ থেকে গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে নিজ নিজ প্রতিষ্ঠানে এ ভাতা দেওয়ার ঘোষণা দিতে গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ বিবৃতি দেন। এতে বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখে ভাতা দেওয়ার ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। বিজ্ঞপ্তি।