সংক্ষেপ

গণসংগীত প্রতিযোগিতা

রংপুরে গতকাল শুক্রবার উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বিভাগীয় গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এতে বিভাগের আট জেলার ৬৪ জন গণসংগীতশিল্পী একক ক, খ ও গ—এই তিন বিভাগে এবং প্রতিটি জেলা দলভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয়। দলগতভাবে দিনাজপুর প্রথম, কুড়িগ্রামের উলিপুর উপজেলা দ্বিতীয় ও তৃতীয় হয়েছে রংপুর জেলা দল। এ ছাড়া তিন বিভাগে নয়জন নির্বাচিত হয়েছে। বিজয়ীরা আগামী ১ ও ২ এপ্রিল ঢাকায় সত্যেন সেন গণসংগীত উৎসব ও প্রতিযোগিতায় অংশ নেবে। উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও বিভাগীয় গণসংগীত উৎসবের আহ্বায়ক শাশ্বত ভট্টাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।