গণসমাবেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদক, বাল্যবিবাহ, জুয়া, জঙ্গিবিরোধী শিক্ষা, বৃক্ষরোপণ এবং উন্নয়নবিষয়ক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চান্দ্রা ইউনিয়নের আবদুর রশিদ মিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। ভাঙ্গার ইউএনও মো. হাসান হাবিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মাদক, বাল্যবিবাহ, জুয়া, জঙ্গিবিরোধী শিক্ষা, বৃক্ষরোপণ ও উন্নয়নবিষয়ক শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এই গণসমাবেশে উপস্থিত সর্বস্তরের লোকজন শপথবাক্য পাঠ করেন।