মাগুরায় সদর উপজেলার ছত্রকান্দি গ্রাম থেকে গতকাল শুক্রবার দুপুরে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে আকুল মোল্লা (৪৫) ও নড়িহাটি গ্রামের রহিম লস্করের ছেলে কবিরুল কাজল (২৩)। পুলিশ বলছে, এ দুজন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করেন। গতকাল দুপুরে ছত্রকান্দি গ্রামে মাদক বিক্রির গোপন আস্তানা থেকে তাঁদের আটক করা হয়। আকুল ও কাজলের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।