চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ী এলাকার একটি বস্তি থেকে গতকাল রোববার আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রুবেল (২৫) ও আবদুল লতিফ ভান্ডারি (৪৫)। পুলিশের ভাষ্যমতে, তাঁরা পূর্ব মাদারবাড়ীর রেলগেইটসংলগ্ন মনোয়ার বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। মাদক উদ্ধারের ঘটনায় গতকাল ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।