ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঙ্গরা বাজার থেকে বুধবার রাতে ১২৭ কেজি (৬ বস্তা) গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কসবার সোহেল মিয়া (২০) ও আখাউড়ার গঙ্গানগর গ্রামের জহির মিয়া (২৫)। এ ঘটনায় একটি প্রাইভেট কারও আটক করা হয়েছে। নবীনগর থানার এসআই নাসির উদ্দিন বলেন, বুধবার রাত ১০টার দিকে একটি প্রাইভেট কারে করে এসব গাঁজা নবীনগর থেকে কুমিল্লায় নিয়ে যাচ্ছিলেন আটক ব্যক্তিরা।