গাঁজা চাষ করার দায়ে ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মধ্য কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আইউব সর্দার (৪৯) মধ্য কোমরপুর গ্রামের মৃত হামিদ সর্দারের ছেলে। আদালত পরিচালনা করেন জেলার নির্বাহী হাকিম মাহবুবুর আলম। ফরিদপুর অফিস