গাইবান্ধায় ট্রান্সফরমার চুরির সময় ছয়জনকে গণধোলাই

গাইবান্ধা সদর উপজেলার বালাআটা গ্রাম থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় ছয় চোরকে আটক করে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় চোরদের আনা ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া হয়।গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন জানান, গত রোববার রাতে একদল চোর বালাআটা গ্রামের লক্ষ্মীপুর-দারিয়াপুর সড়কের পাশের একটি ২৫০ কেভির বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে ট্রাকে তুলছিল। এ সময় পার্শ্ববর্তী ডিজেলচালিত সেচপাম্পের কেয়ারটেকার টের পেয়ে চিৎকার দিলে এলাকার লোকজন তাদের আটক করে গণঢোলাই দেয়। আটক ব্যক্তিরা হলেন: আবদুল বাকী, জনি মিয়া, শহিদুল ইসলাম, সাজু মিয়া, লাভলু আকন্দ ও মাসুদ মিয়া।এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।