গাইবান্ধা সরকারি বালক বিদ্যালয় বোর্ডে দ্বাদশ জেলায় শীর্ষে

এসএসসি পরীক্ষার ফলাফলে গাইবান্ধায় শীর্ষস্থান লাভ করেছে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়। দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে এ বিদ্যালয়টির অবস্থান ১২তম।এ বিদ্যালয়ের মোট ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। পাসের হার শতভাগ। জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে মোট ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। পাসের হার শতভাগ। তৃতীয় অবস্থানে রয়েছে আহমঞ্চদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ। বিদ্যালয়ের মোট ১১১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। পাসের হার ৯৮ দশমিক ১৯ ভাগ।