চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসারটেক এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম মো. ইকবাল (২৮)। তিনি দুর্ঘটনাকবলিত বাসের চালকের সহকারী।