গাজীপুরের জয়দেবপুর উপজেলায় গতকাল রোববার সন্ধ্যায় গুলিভর্তি বিদেশি একটি পিস্তলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন হারুন-অর-রশিদ ওরফে ঠান্ডু (৩৫), বাদল হোসেন (২৭) ও আবুল হোসেন (২৬)।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, সদর উপজেলার নাগা এলাকায় শিমুলতলী-সালনা সড়কে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় পুলিশ তাদের গতিরোধ করে চ্যালেঞ্জ করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে গুলিভর্তি ৭.৬৫ বোরের বিদেশি একটি পিস্তল ও শাটারগানের তিনটি গুলি জব্দ করে।ওসি জানান, গ্রেপ্তারকৃতরা সালনা মৈশানবাড়ী এলাকার সন্ত্রাসী মনির হোসেনের সহযোগী।