গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) আজ শুক্রবার দ্বিতীয় আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনস্টিটিউটের উচ্চবিদ্যালয়ে সকালে দিনব্যাপী ওই উৎসব শুরু হবে। এতে অংশ নিচ্ছে গাজীপুর ও আশপাশের জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী।উৎসবে অন্যান্যের মধ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, ধান গবেষণা ইনস্টিটিউটসহ জীববিজ্ঞানচর্চার ক্ষেত্রে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর বরেণ্য শিক্ষক ও বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন।বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী সৌমিত্র চক্রবর্তী জানান, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম উৎসব হয় ফরিদপুরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি।