গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া নতুন বাজার এলাকায় গতকাল সোমবার দুটি গাড়ির চাপায় ফরিদ হোসেন (৩৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ তিনজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা পৌনে দুইটার দিকে গড়গড়িয়া নতুন বাজার এলাকায় একটি প্রাইভেট কার একটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান অটোরিকশার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী ফরিদের মৃত্যু হয়।