ভোলা সদর উপজেলার গাজীপুর রোডের পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে গতকাল বুধবার সকাল আটটায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে খাদিজা বেগম (২৮) নামের এক গৃহবধূ মারা গেছেন। তিনি ধনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইসমাইলের স্ত্রী। ভোলা শহরের বেসরকারি ক্লিনিকে আয়ার কাজ করতেন তিনি। খাদিজা প্রতিদিনের মতো বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শহরে আসছিলেন।