গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডি গ্রামে গত সোমবার দিবাগত রাতে আগুনে দগ্ধ হয়ে কাজলী বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ তিনি ওই গ্রামের কদম আলীর স্ত্রী৷ অাগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ পুলিশ ও ইউপি চেয়ারম্যান আবদুল মতিন জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে কদম আলীর বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে৷
গাইবান্ধা প্রতিনিধি