গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহিদা আক্তার (২২)। গতকাল শুক্রবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সবুজবাগ থানার এসআই ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে।