গৃহবধূ নিহত

কিশোরগঞ্জের নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিউটি বেগম (৩০) নামের এক গৃহবধূ মারা গেছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সেহিরর সময় খাবার তৈরির জন্য বিউটি রান্নাঘরের বাতি জ্বালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।