গাইবান্ধার গোবিন্দগঞ্জ শিক্ষক প্রশিক্ষণ কলেজের প্রতিষ্ঠাতা মমতাজ উদ্দিন আহম্মেদের স্মরণে এক সভা গত শনিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়।
বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ সহ-সম্পাদক আহম্মেদ মুশফিকা নাজনীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ শিক্ষক প্রশিক্ষণ কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য নজরুল ইসলাম আকন্দ ও অধ্যক্ষ মজনু শেখ, মমতাজ উদ্দিন আহম্মেদের মেয়ে আহম্মেদ নিলুফা নাজনীন প্রমুখ।
বক্তারা বলেন, অধ্যাপক মমতাজ উদ্দিন একজন আদর্শ মানুষ, আদর্শ শিক্ষক এবং মানুষ গড়ার সফল কারিগর ছিলেন। তাঁর দক্ষতা ও আন্তরিকতায় ১৯৯৮ সালে গোবিন্দগঞ্জ শিক্ষক প্রশিক্ষণ কলেজসহ একাধিক প্রতিষ্ঠান গড়ে ওঠে।