সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের খৈয়াবিল এলাকা থেকে গতকাল মঙ্গলবার সুরুজ আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত সুরুজ আলী লেঙ্গুড়া ইউনিয়নের চাতল হাওর গ্রামের বাসিন্দা।