গ্রেপ্তার চার

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় গতকাল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুলাউড়ার এমরান মিয়া ও মিয়াপাড়া গ্রামের আবদুর রহিম, মৌলভীবাজার সদর উপজেলার আবদুল মামুন ও রাজনগর উপজেলার আনোয়ার বক্স।