মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গত রোববার রাতে মাদকদ্রব্যসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুর রহমান এ কথা জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার শহিদুল ইসলাম (২২), আক্তারুজ্জামান (৩৮) ও শফিকুল ইসলাম (৪০); ঘিওর উপজেলার সুজন চন্দ্র দাশ (২০) ও রুবেল মিয়া (২৬); হরিরামপুরে কুদরত ব্যাপারী (৩৫); শিবালয়ের আবদুর রহিম (৩৬); সাটুরিয়ার আবদুল হাই (৩০); সিঙ্গাইরের কামরুল ইসলাম (৩২) ও দৌলতপুরের রুবেল হোসেন (২২)। মাহফুজুর রহমান বলেন, মাদক ব্যবসার অভিযোগে ওই ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি