ঘুষ গ্রহণের সময় গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রধান সহকারী আমিনুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃপক্ষ। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় দুদক টাঙ্গাইলের সহকারী পরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছেন। দুদক টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নীরু শামসুন্নাহার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।