চক্ষুশিবির

পঞ্চগড়ের বোদা উপজেলায় গতকাল বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির। দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় কমরেড মোহামঞ্চদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল এ চক্ষুশিবিরের আয়োজন করেছে। প্রথম দিনে চক্ষু বিশেষজ্ঞ মোল্লা জালাল হোসেন, রোকুনুজ্জামান ও হামিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি চিকিৎসক দল ৭০০ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়।