নওগাঁর ধামইরহাটে গতকাল শনিবার দরিদ্র রোগীদের জন্য বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। ধামইরহাট ইউনিয়ন পরিষদ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং খঞ্জনপুর মিশন চক্ষু হেলথ ও সার্ভিস হাসপাতালের সহযোগিতায় উপজেলার পিড়লডাঙ্গা গ্রামে এ সেবা দেওয়া হয়। এতে প্রায় ১৫০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং ১০ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়। খঞ্জনপুর মিশন চক্ষু হেলথ ও সার্ভিস হাসপাতালের চিকিৎসক ম্যানুয়েল পালসের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা দেন। ধামইরহাট ইউপি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।