চক্ষু চিকিৎসা

‘চোখ দেখে বিশ্ব’ প্রকল্পের আওতায় পঞ্চম পর্বে নরসিংদীর বেলাবতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম। গতকাল শুক্রবার উপজেলার ইব্রাহিমপুর আবদুল হাই চৌধুরী চক্ষু হাসপাতালে এ চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় বাংলাদেশে সিঙ্গাপুর এয়ারলাইনসের মহাব্যবস্থাপক নেলসন লো, বাংলাদেশ আই হসপিটালের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর এয়ারলাইনস, বাংলাদেশ আই হসপিটাল ও সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের যৌথ উদ্যোগে ক্যাম্পে দেশি-বিদেশি ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দিচ্ছেন।