চট্টগ্রামে আজ বিএনপির সভা

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম নগর বিএনপি আজ সোমবার দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে মিছিল-সমাবেশ করবে। নগরের ১১ থানা এবং ৪১ ওয়ার্ডের নেতা-কর্মীদের বিকেল তিনটার মধ্যে সমাবেশে উপস্থিত হতে বলা হয়েছে। দলীয় সূত্র জানায়, আজকের সমাবেশ থেকে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, চট্টগ্রামে শহর রক্ষা বাঁধ ও নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগের দাবি জানানো হবে।