সদারঙ্গ: বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্মরণানুষ্ঠান, বিকেল সাড়ে পাঁচটায়, থিয়েটার ইনস্টিটিউটের লেকচার মিলনায়তনে।
বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রাম: বার্ষিক প্রীতিসম্মেলন, গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান, সকাল নয়টায়, হালিশহর এল ব্লকে (বড় পোলের কাছে) সিলভার বেলস কিন্ডার গার্টেন ও বালিকা উচ্চবিদ্যালয়ে।
শিল্পকলা একাডেমি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র অনিল বাগচীর একদিন প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ছয়টায়, শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
মাসিক চাটগাঁ ডাইজেস্ট: বাকলিয়ার সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার, বিকেল চারটায়, শাহ আমানত লিংক রোড কেবি কনভেনশন হলে।
জেলা প্রশাসন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা, সময় বেলা সাড়ে তিনটায়, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
চান্দগাঁও নাগরিক উন্নয়ন কমিটি: গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা তিনটায়, চান্দগাঁও হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে।
স্বাধীনতা মেলা পরিষদ: দুই দিনব্যাপী স্বাধীনতার অনুষ্ঠান শুরু, বেলা তিনটায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন প্রাঙ্গণ।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক): পণ্য প্রদর্শনী, সকাল ১০টায়, আগ্রাবাদ বাদামতলী মোড়ে, বিসিক ভবন প্রাঙ্গণ।
শ্রীশ্রী মধুসূদন গীতা সংঘ: সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী উৎসব, সকাল নয়টায়, আসকার দীঘির পাড়ের মন্দির প্রাঙ্গণে।
বাংলাদেশ মাইনরিটি পার্টি, চট্টগ্রাম মহানগর: চতুর্থ বর্ষপূর্তি সম্মেলন, সকাল ১০টায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।
চট্টগ্রাম একাডেমি: স্বাধীনতার বইমেলার পঞ্চম দিনে লেখক সম্মিলন, বিকেল চারটা, ডিসি হিল চত্বরে।
বাতিঘর: একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বই পরিচিতি ও লেখক আড্ডা, সকাল সাড়ে ১০টা, প্রেসক্লাবে বই বিপণিকেন্দ্র বাতিঘরে।