
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ শতাংশ।
আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে ৫২৮ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫০ হাজার ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৩১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮৪ জনের করোনা পজিটিভ আসে।
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন শহরের, দুজন উপজেলার। তাঁরা সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অন্যদিকে ২৪ ঘণ্টায় চট্টগ্রামে যাদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ৬৭ জন, আর শহরের বাইরের ১৭ জন রয়েছে।