চট্টগ্রামে কাভার্ড ভ্যান ছিনতাইকারী গ্রেপ্তার

কাভার্ড ভ্যান ছিনতাইচক্রের এক সদস্যকে পুলিশ গতকাল বুধবার রাতে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় কমপক্ষে আটটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর নাম মনির হোসেন (২৭)। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। পুলিশের দাবি, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানির মালামাল পরিবহনের সময় তিনি তা ছিনতাই করেন। ডবলমুরিং থানার সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) হারুন-অর রশিদ প্রথম আলোকে বলেছেন, মনিরের বিরুদ্ধে আট থেকে ১০টি মামলা আছে।