চট্টগ্রামে গণপিটুনিতে এক মহিলা নিহত

চট্টগ্রামে গতকাল শনিবার রাত ১০টার দিকে গণপিটুনিতে একজন মহিলা নিহত হয়েছেন। ছেলেধরা সন্দেহে জনতা তাঁকে পিটুনি দেয় বলে পুলিশ জানায়। বন্দরটিলার আকমল আলী রোডে এ ঘটনা ঘটে। একই ঘটনা ঘটেছে গতকাল বিকেলে বহদ্দারহাট এলাকায়। সেখানে এক যুবককে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে গেলে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে ১১টা) অবরোধ চলছিল।