‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে উৎসবে নগরের স্বনামধন্য বিদ্যালয়ের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেবে।উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক প্রধান অভীক রয়।