চট্টগ্রাম মহানগর এলাকায় আরও নতুন চারটি থানার উদ্বোধন হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আজ বৃহস্পতিবার বেলা ১২টায় দামপাড়া মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব থেকে থানাগুলোর উদ্বোধন করবেন।
নতুন চারটি থানা হচ্ছে: চকবাজার, সদরঘাট, আকবর শাহ ও ইপিজেড। চট্টগ্রাম মহানগর এলাকায় নতুন চারটিসহ থানার সংখ্যা ১৬টিতে উন্নীত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে একজন মন্ত্রী, একাধিক সাংসদ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।