চট্টগ্রাম নগরের জামালখানে মারধর করে মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে দশম শ্রেণীর আরেক ছাত্রের চোখে মরিচের গুঁড়ো দিয়ে এ দুই শিক্ষার্থী তার মুঠোফোন ছিনতাইয়ের চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।আটক দুই শিক্ষার্থী হলো চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নগরের রহমতগঞ্জ এলাকার সৌমেন দাশ ও কদম মোবারক স্কুলের দশম শ্রেণীর ছাত্র পাথরঘাটা এলাকার সাদ্দাম হোসেন। সুমন চৌধুরী নামে তাদের আরেক সহযোগী পালিয়ে যায়।