চট্টগ্রামে কর্ণফুলী নদীতে একটি ট্রলার থেকে সোয়া এক টন জাটকা উদ্ধার করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল শুক্রবার সকালে অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়। পরে এফবি আসিফ-১ নামের ওই ট্রলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করেছে কোস্টগার্ড। সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালক অধীর চন্দ্র দেসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।