চট্টগ্রামে ধর্ষকের যাবজ্জীবন

সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সাবেক এক আনসার সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। রায়ে আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়। দণ্ডিত আসামির নাম মোবাশ্বের আলী (৪০)। ২০১২ সালে এ ঘটনার সময় মোবাশ্বের নগরের চান্দগাঁও থানা এলাকায় আনসারের টহল দলের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রায় ঘোষণার সময় আসামি হাজতে ছিলেন।