চট্টগ্রামে মূর্তিসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলীর একটি বাসা থেকে গতকাল মঙ্গলবার একটি কষ্টিপাথরের বৌদ্ধমূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূর্তিটির উচ্চতা প্রায় দেড় ফুট, ওজন তিন কেজি।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: একরাম হোসেন, তাঁর স্ত্রী মুন্নী বেগম ও বোন শিমলা আক্তার।